Katirhat Mohila College

কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম

College Code: 4364    College EIIN: 104463

About Us

Katirhat Mohila College

উত্তর চট্টলার নারী উচ্চ শিক্ষা প্রসারের উদ্দেশ্যে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক সংলগ্ন কাটিরহাট বাজারের সন্নিকটে ১৯ ডিসেম্বর ১৯৮৫ খ্রিস্টাব্দে এতদাঞ্চলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ডাঃ মাহমুদুল হক সাহেবের নেতৃত্বে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬-১৯৮৭শিক্ষাবর্ষে মাত্র ৩০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দে কুমিল্লা শিক্ষাবোর্ডের স্বীকৃতি লাভ করে। ১৯৯৩ খ্রিস্টাব্দে এই কলেজ সপ্রথম এমপিওভুক্ত হয়। ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক মানবিক শাখার সাথে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা চালু করা হয়। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্সের অধিভুক্তি লাভ করে। বর্তমানে কলেজে ২০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত, ৪০ জন শিক্ষক ও ১৪ জন কর্মকর্তা-কর্মচারী কার্যরত রয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার নিমিত্তে ১৩,৪৫৬ টি পুস্তক-পুস্তিকা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার সম্বলিত "বীর প্রতীক লেঃ জেনাঃ এম. হারুন-অর-রশিদ গ্রন্থাগার" কলেজ গ্রন্থাগার হিসেবে সুপরিচিত। কলেজের সভাপতি বীর প্রতীক লেঃ জেনাঃ এম. হারুন-অর-রশিদ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে চারটি হাউজে বিভক্ত করে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। সহশিক্ষা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য

হল রোভার স্কাউট, গালর্স গাইড, যুব রেড ক্রিসেন্ট ইউনিট, বিতর্ক, নৃত্য ও সংগীত চর্চা বিদ্যমান রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ত্রৈমাসিক শিক্ষাবার্তা, বার্ষিক ম্যাগাজিন, জাতীয় দিবসে নিয়মিত দেয়ালিকা, ক্রোড়পত্র প্রভৃতি প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকের কর্মকালীন প্রশিক্ষণ, সেমিনার এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য একজন এমবিবিএস ডাক্তার কর্মরত রয়েছে। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে বহুমাত্রিক কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তৎমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং কলেজ অর্থায়নে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই, বুটিক, শিল্পকর্ম, বেকারী এন্ড কনফেকশনারী প্রশিক্ষণ প্রভৃতি উল্লেখযোগ্য। কলেজের একাডেমিক ও প্রশাসনিক যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য তিনটি ভবন রয়েছে এবং সার্বিক কার্যক্রম মনিটরিং করা লক্ষ্যে ৬৫ টি সিসি টিভি রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঠিক সময়ে আগমন ও প্রস্থান নিশ্চিতকরণে ২০১৭খ্রিঃ থেকে বায়োমেট্রিকস প্রযুক্তি ব্যবহার চালু রয়েছে। অর্থ বছরের প্রারম্ভে বাজেট প্রস্তুত ও তদানুযায়ী শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী দেনা-পাওনা ও অন্যান্য যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া কর্মক্ষেত্রে এই কলেজের শিক্ষার্থীদের যথেষ্ট সফলতা রয়েছে। উল্লেখ্য যে, গত বছরে এই কলেজের দু'জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে কলেজের সুনামকে আরো বৃদ্ধি করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ হাটহাজারী উপজেলা পর্যায়ে অত্র প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ কল্যান নাথ ০৪ (চার) বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার স্বীকৃতি লাভ করে। আশা করা হচ্ছে, সুদক্ষ ও সুযোগ্য পরিচালনা পরিষদের সৃজনশীল নেতৃত্বে আগামীতে কলেজের আরো উত্তরোত্তর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।